

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় স্কফ (ফেন্সিডিল জাতীয় মাদক)সহ সাইফুল ইসলাম প্রকাশ সানি মিয়া (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর রেলগেট সংলগ্ন পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম উপজেলার কাশিনগর (কুশাইবাড়ি) এলাকার মৃত জামাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সাইফুল ইসলামকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১৫ বোতল স্কফ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।