home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।
জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।চট্টগ্রাম।

আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ১৬:০০

Facebook
Twitter

পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পা দিয়ে লিখে এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারের পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম।তিনি রাব্বির পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ ও একটি মুদি দোকান প্রতিষ্ঠার পাশাপাশি উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
২ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম এর কার্যালয়ে রাব্বি কে ডেকে সংবর্ধনা দেওয়া হয়।রাব্বির হাতে ফুল,সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।সংবর্ধনাতে রাব্বির বাবাও উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাব্বি চমৎকার সাফল্য অর্জন করেছে।তার পরিবারের বর্তমান সংকটের কথা বিবেচনা করে আমরা পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।রাব্বির পরিবারের বসবাসের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হবে এবং তার বাবাকে একটি মুদি দোকান করে দেওয়া হবে।এছাড়া রাব্বির উচ্চশিক্ষার পথ সুগম করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।