home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গড়াই নদীতে নৌকাবাইচের উৎসব, দুই পাড়ে দর্শনার্থীদের ঢল।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

Facebook
Twitter

গড়াই নদীতে নৌকাবাইচের উৎসব, দুই পাড়ে দর্শনার্থীদের ঢল।

কুষ্টিয়ার গড়াই নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমারখালী উপজেলার ১ নম্বর কয়া ইউনিয়নের উদ্যোগে ঘোড়াই ঘাট বড় বাজার সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

নৌকাবাইচকে ঘিরে সকাল থেকেই গড়াই নদীর দুই পাড়ে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। প্রতিযোগী নৌকাগুলো নদীর বুকে দ্রুতগতিতে ছুটে চলার সময় মাঝিদের সমন্বিত বৈঠার টানে সৃষ্টি হয় দারুণ উত্তেজনা। করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।

আয়োজক কমিটি জানিয়েছে, এবারের প্রতিযোগিতায় এখন পর্যন্ত সাতটি নৌকা নিবন্ধন করেছে। কুষ্টিয়ার বিভিন্ন এলাকার পাশাপাশি সিরাজগঞ্জ, পাবনা ও সৈয়দপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগী দল এতে অংশ নিয়েছে। প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা গড়াই নদীর তীরে উপস্থিত হয়েছেন।

এবারের নৌকাবাইচে বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী দল পাবে Yamaha FZ Version-2 মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে Pulsar 150, তৃতীয় পুরস্কার Hero 100 এবং চতুর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে Walton ফ্রিজ। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি নৌকার জন্য ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়ার ঘোষণা রয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে আয়োজকদের নির্ধারিত কিছু নিয়মও রয়েছে। নৌকার দৈর্ঘ্য কমপক্ষে ৫০ হাত হতে হবে। সিঙ্গেল বডি নৌকা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। প্রতিযোগিতা পরিচালনা ও নিয়মসংক্রান্ত বিষয়ে আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনছার আলী প্রামাণিক এবং সাধারণ সম্পাদক মো. লুফকর রহমান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্য ও আনুষ্ঠানিক উদ্বোধন শেষে গড়াই নদীতে শুরু হয় নৌকাবাইচ। একে একে প্রতিযোগী নৌকাগুলো নদীর নির্ধারিত পথে ছুটে চলে। নৌকার গতি, মাঝিদের ছন্দময় বৈঠা চালানো এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবের রূপ নেয়।

আয়োজকরা বলেন, গ্রামবাংলার প্রাচীন লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ। এই ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

নৌকাবাইচ প্রতিযোগিতা কমিটির পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মুহায়াদ রেজা ফাহিম, পরিচালক, দি চেঞ্জার অব কমার্স।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।