home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কলকাতার অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ একই পরিবারের চারজন নিহত।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ১৩:১০

Facebook
Twitter

কলকাতার অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ একই পরিবারের চারজন নিহত।

ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সপরিবারে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০)। এ ঘটনায় নিহত হয়েছেন তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছর বয়সী ছেলে স্বর্ণ শীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪)।


নিহত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।


দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় তার বাড়ি। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।


পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রী আফসানা সিমমিনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতে যান। চিকিৎসা শেষে পরিবারের দেশে ফেরার কথা ছিল আজ। এর আগেই কলকাতার ওই আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


দেবাশীষ দত্তের পরিবারে আট বছর বয়সী আরও একটি মেয়ে সন্তান এবং তার মা-বাবা রয়েছেন।


কলকাতা অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়। ভারতের পিটিআই ও এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়েছে, নিহত আট বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।


এদিকে সপরিবারে সাংবাদিক দেবাশীষ দত্তের মৃত্যুর খবরে কুষ্টিয়ায় তার বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দীর্ঘদিনের সহকর্মীকে সপরিবারে হারানোর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান স্থানীয় সাংবাদিকরা। সহকর্মী ও স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।


দেবাশীষ দত্তের এমন মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।