home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।
জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।চট্টগ্রাম।

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪০

Facebook
Twitter

সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে একটি লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৫)নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার রাত ৯ টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইদিলপুর এলাকায় চট্টগ্রামমুখী ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,নিহত নুরুল হুদা মীরসরাই উপজেলা মসজিদিয়া গ্রামের মৃত্যু শফিউল্লাহ ছেলে।তিনি একজন পেশায় ব্যবসায়ী বলে জানা যায়।
নিহতের ভাই নুরুল মোস্তফা বলেন আমার ভাই সীতাকুণ্ড থেকে বাড়িতে যাওয়ার পথে ইদিলপুর এলাকায় একটি দ্রুতগতির লরি ধাক্কা দিলে সেই গুরুতর ভাবে আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো বলেন আমি ও আমার ভাই একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলাম,অনুষ্ঠান শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়না হলে পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ জিয়াউদ্দিন বলেন,সীতাকুণ্ডের ইদিলপুর এলাকায় একটি লরির ধাক্কায় নুরুল হুদা নামে এক ব্যক্তির আহত হয় পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎস মৃত ঘোষণা করেন।পরে নিহত ব্যক্তির মরদেহ সুরতহাল শেষে প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য,গাড়িটি আটক করা যায়নি।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।