home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সাংবাদিক দেবাশীষের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দিল কুষ্টিয়া জেলা পরিষদ।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১৩:৩৬

Facebook
Twitter

সাংবাদিক দেবাশীষের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দিল কুষ্টিয়া জেলা পরিষদ।

কলকাতার ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার অংশ হিসেবে মোট ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর তিনটার দিকে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন সরাসরি সাংবাদিক দেবাশীষ দত্তের আড়ুয়াপাড়াস্থ বাসভবনে যান। সেখানে তিনি নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এরপর তিনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় দেবাশীষ দত্তের শ্বশুরবাড়িতে গিয়ে আরও ৩০ হাজার টাকার অপর একটি চেক পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

চেক হস্তান্তরকালে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের শিশুকন্যা মহিমা দত্তের খোঁজখবর নেন। তিনি পরিবারের শোকার্ত সদস্যদের সান্ত্বনা দেন এবং মহিমার ভবিষ্যৎ জীবনসহ পুরো পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। প্রশাসক বলেন, দেবাশীষ দত্তের পরিবার বর্তমানে যে কঠিন ও অপূরণীয় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই দুঃসময়ে জেলা পরিষদ সবসময় তাদের পাশে থাকবে এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, সন্তান স্বর্ণাশীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলী একসঙ্গে নিহত হন। দেবাশীষ দত্ত স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের খবর ও চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন। একই পরিবারের চার সদস্যের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।