Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।
মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ৬ এপ্রিল ২০২৬, ১০:৫০

Facebook
Twitter

Article Image

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের।


সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি দায়িত্বশীলতার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করেন, তাহলে সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”


তিনি আরও বলেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরুক। জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করা হবে।”


সভাপতির বক্তব্যে এনামুল হক আরিফ বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব একটি সরকারি নিবন্ধিত সংগঠন। আমাদের সাংবাদিকরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত হলে সমাজ থেকে মাদক, চুরি ও ভূমিদস্যুতা অনেকাংশে কমে আসবে।”


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক কাজী আরিফ, সদস্য আলমগীর, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আমানত উল্লাহ খান, রুমান খান, প্রচার সম্পাদক জুনায়েদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান রহমান, বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা, আখাউড়া উপজেলার সভাপতি হুমায়ুন কবির, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সোনালী উপজেলার সভাপতি তানভীর আহমেদ, নবীনগর উপজেলার সভাপতি সাংবাদিক সুমনসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।

সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা, দুর্নীতি প্রতিরোধ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।