home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।
জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।চট্টগ্রাম।

আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ১৪:০০

Facebook
Twitter

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় বিএনপির উদ্যোগে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর শনিবার বিকাল ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার পৌরসদরস্হ এলকে সিদ্দিক স্কয়ার এর সামনে জড়ো হতে থাকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাাকর্মীরা।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহরুল আলম জহুর, বিএনপি সদস্য সচিব মোঃ মুরসালিন,বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ সালাম,সীতাকুণ্ড উপজেলা বিএনপি যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী।আরো উপস্থিত ছিলেন
সীতাকুন্ড উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাহাবুদ্দিন রাজু,
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা,বিএনপি র কাজী এনামুল বারী,আলাউদ্দিন মাসুম,বীর মুক্তিযোদ্ধা মহরম আলী,শরিফ উদ্দিন চৌধুরী।মোহাম্মদ ইদ্রিস মিয়া,পৌরসভা যুবদলের আহ্বায়ক,অমলেদু কনক ও সদস্য সচিব জিয়া উদ্দিন।এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সদস্য সচিব আলাউদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ।
সভায় বক্তারা বলেন ৭ নভেম্বর কেবল অতীতের কোন স্মরণের দিন নয়, এটি গণতন্ত্রের অধিকার, ও জাতীয় ঐক্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন,এছাড়া বক্তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে।দেশও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন বর্তমানে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে অনেকের সহ্য হচ্ছে না তারা সরকারকে বিভ্রান্তিতে পালানোর জন্য আবোল তাবোল বকেন।
ওদের ব্যাপারে সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।