home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ গুলি উদ্ধার।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭

Facebook
Twitter

কুমারখালীতে থানা থেকে লুট হওয়া পিস্তলসহ গুলি উদ্ধার।

কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারাদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।


এসআরবি কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদি গ্রামের মো. মোবারক আলী (৭০)-এর বাড়িতে অভিযান চালায় এসআরবির একটি দল। অভিযানে বাড়ির দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী দোচালা টিনের ঘরের মেঝেতে মাটির নিচে তৈরি করা একটি গোপন গর্তের সন্ধান পাওয়া যায়। পরে ওই গর্ত থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়।


এসআরবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধার করা পিস্তলটি কুমারখালী থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি।


এসআরবি সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।