home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মোল্লাহাটে মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা

সজিব মোড়ল, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি।
সজিব মোড়ল, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি।বাগেরহাট।

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪

Facebook
Twitter

মোল্লাহাটে মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা


বাগেরহাটের মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুজ্জামান (মানিক)-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি এস এম সাইফুজ্জামান (মানিক)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় নবনির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে তার সাধ্য অনুযায়ী কাজ করার আশ্বাস দেন। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদ্রাসাটি প্রতিষ্ঠা ও উন্নয়নে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, ভবনসহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, এডহক কমিটির সদস্য মোঃ ইউসুফ আলী মোল্লা, সমাজসেবক মোঃ বদিউল আলম লিপটন মিয়া, মোঃ বাবুল মিয়া, উপজেলা জামায়াতের যুব শাখার সেক্রেটারি মোঃ পারভেজ আলম ও ইউপি সদস্য মোঃ পারভেজ আলম মিয়া। এ সময় মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।