home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হাডুডু খেলার হার-জিত নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ২ আগস্ট ২০২৬, ১২:২৫

Facebook
Twitter

হাডুডু খেলার হার-জিত নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাডুডু (কাবাডি) খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।


শনিবার (১ আগস্ট) মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে খান্দুরা সালাম বাজার সংলগ্ন মাঠে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল কাবাডি দল এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের কাবাডি দলের মধ্যে এক প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় শেষে ধরমন্ডল দল ৪-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে।


খেলার এমন ফল মেনে নিতে পারেনি পরাজিত শিমুলঘর দলের খেলোয়াড় ও সমর্থকরা। একপর্যায়ে বিজয়ী ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটকে রাখার চেষ্টা করে তারা। এতে ব্যর্থ হয়ে উত্তেজিত শিমুলঘর দলের সমর্থক ও খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে ধরমন্ডল দলের দুই সদস্যের ওপর হামলা চালায়। খবরটি ছড়িয়ে পড়লে উভয় পক্ষের বিপুলসংখ্যক সমর্থক মাঠে নেমে আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।


একপর্যায়ে তা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকাটিতে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।