home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ৩ অক্টোবর ২০২৬, ১০:৩১

Facebook
Twitter

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।

গত শুক্রবার দিবাগত (৩ অক্টোবর) ভোর রাতে উপজেলার সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলার আমোদাবাদ দাশপাড়া এলাকার মো. আবুল কালামের ছেলে সাকিল মিয়া (২৪), একই এলাকার পীযূষ চন্দ্র দাসের ছেলে টিটন দাস (২১) এবং নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মো. আবুল হোসেন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে বিজয়নগর থানার এসআই ইকবাল মনিরের নেতৃত্বে একটি পুলিশ দল সিঙ্গারবিল দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা (নং-৭) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।