home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিম খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধিঠাকুরগাঁও

আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২

Facebook
Twitter

মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিম খেয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির ডিম খাওয়ার পর প্রায় ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ে ডিম খাওয়ার পরপরই কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। পর্যায়ক্রমে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়লে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, স্কুল ফিডিং কর্মসূচির খাবার সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ প্রক্রিয়ায় যথাযথ তদারকি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয়রা খাবারের মান পরীক্ষা, সংরক্ষণ ব্যবস্থা পর্যালোচনা এবং সরবরাহ ব্যবস্থায় কার্যকর নজরদারি নিশ্চিত করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজীব বলেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে শিক্ষার্থীরা ঠিক কী কারণে অসুস্থ হয়েছে, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট খাবার ও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।