home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আখাউড়ায় ১১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি সুমন ও তার সহযোগ গ্রেফতার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫

Facebook
Twitter

আখাউড়ায় ১১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি সুমন ও তার সহযোগ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার খড়মপুর মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন— বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সুজন ভূইয়া (২৭) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মোহাম্মদ আলী ওরফে টেপার ছেলে সুমন মিয়া (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিবের দিকনির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জাবেদ উল ইসরামের সার্বিক নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মনজুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌরসভাস্থ দুর্গাপুর এলাকার খড়মপুর মাজার গেট সংলগ্ন সড়কে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মাইশা ফার্মেসির সামনে রেললাইনসংলগ্ন রাস্তা থেকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জব্দতালিকা মূলে তা জব্দ করা হয়।

এ বিষয়ে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আজ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।