home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মানবিকতার হাত বাড়াল কুষ্টিয়া জেলা পরিষদ, সহায়তা পেলেন ২২ দুস্থ মানুষ।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ৪ আগস্ট ২০২৬, ১৪:১৩

Facebook
Twitter

মানবিকতার হাত বাড়াল কুষ্টিয়া জেলা পরিষদ, সহায়তা পেলেন ২২ দুস্থ মানুষ।

সমাজকল্যাণ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুষ্টিয়া জেলা পরিষদ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ২২ জন অসহায়, দুস্থ, দরিদ্র, শিক্ষার্থী ও প্রতিবন্ধী মানুষের মাঝে মোট ২ লাখ ৩ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টায় কুষ্টিয়া জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানের বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত। কুষ্টিয়া জেলা পরিষদ সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তার চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তাদের মতে, জেলা পরিষদের এই সময়োপযোগী উদ্যোগ সমাজে অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।