

কুষ্টিয়ার কুমারখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা টিভির প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান উল্লাসের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সংবাদকর্মীরা। হামলার মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, গ্রেপ্তারকৃতদের জামিন বাতিল এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে জোরালো আন্দোলন শুরু হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে ‘কুষ্টিয়া প্রেসক্লাব’-এর ব্যানারে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত হয়েও আসামিরা কীভাবে দ্রুত জামিন পেলেন, তা আইনি প্রক্রিয়ায় পর্যালোচনার দাবি।
মামলার অন্য পলাতক আসামিদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।অভিযুক্তদের জামিন মঞ্জুর করায় সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সার্বিক সুরক্ষা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমারখালী পৌরসভার একটি বিতর্কিত সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য ও ছবি সংগ্রহ করতে যান সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস। এ সময় একটি প্রভাবশালী মহল তার ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে কুমারখালী থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনার পরদিন গভীর রাতে এজাহারভুক্ত দুই আসামি আমিরুল ইসলাম ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করলেও রোববার আদালতে হাজির করার পর তারা জামিন পেয়ে যান। এরপর সোমবার পুলিশ রুহুল আমিন নামের আরও এক আসামিকে গ্রেপ্তারের কথা জানায়। বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে বর্তমানে আইনপ্রয়োগকারী সংস্থার ওপর চাপ তৈরি করেছেন সাংবাদিকরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সাফ জানিয়ে দিয়েছেন, আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়া না হলে ‘নতুন দৃষ্টি নিউজ পোর্টাল’-সহ স্থানীয় সকল গণমাধ্যমের সমন্বয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।