home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মুড়াপাড়া স্কুলের ১২৫ বছর পূর্তি ১০ হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল উৎসব

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।দোহার, ঢাকা।

আপডেট: ১৬ মে ২০২৬, ০৫:২৪

Facebook
Twitter

মুড়াপাড়া স্কুলের ১২৫ বছর পূর্তি ১০ হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল উৎসব

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রথম পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত এই নক-আউট ম্যাচে ভুলতা ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে কায়েতপাড়া ইউনিয়ন।

উপস্থিত প্রায় ১০ হাজার দর্শকের গগনবিদারী চিৎকারে মুখর ছিল পুরো স্কুল মাঠ। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণ চালালেও শেষ পর্যন্ত কায়েতপাড়া ইউনিয়নের দাপটে কোণঠাসা হয়ে পড়ে ভুলতা ইউনিয়ন। মাঠের চারপাশ ছিল কানায় কানায় পূর্ণ, যা ফুটবল নিয়ে রূপগঞ্জবাসীর উন্মাদনার পরিচয় দেয়।

এদিনের উত্তেজনাপূর্ণ খেলাটি কিক্ অফের মাধ্যমে শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির সম্পাদক গোলাম ফারুক খোকন। এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, মো. সেলিম, সিনিয়র সহ-সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি, মো. আল আমিন সরকার, ট্রেজারার, ১২৫ বছর পূর্তি উদযাপন কমিটি, মাসুদুর রহমান, সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল, আলী আহম্মদ, সদস্য সচিব, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল,আব্দুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক, রূপগঞ্জ উপজেলা বিএনপি, সৈয়দ গোলাম রুপস, সহ-সভাপতি, স্বাধীনতা ফুটবল ক্লাব (বাফুফে) প্রমুখ।

১২৫ বছর পূর্তি উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্কুলের এই গৌরবময় মাইলফলককে স্মরণীয় করে রাখতেই এই জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজন। খেলা শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং আগামী ম্যাচগুলোতেও দর্শকদের সরব উপস্থিতি কামনা করা হয়।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।