দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।

উৎসব মুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সংগ্রহ সপ্তাহ-এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনেই তিনশতাদিক ফরম পূরন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস মার্কেটে কুড়িগ্রাম এনসিপির জেলা কার্যালয়ে সদস্য সংগ্রহ সপ্তাহ-এর শুভ উদ্বোধন করেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, এনসিপি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মাসুম মিয়া। এতে উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব ও জেলা দপ্তর সম্পাদক শাহজাহান আলী সুমন, সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক, পৌর আহ্বায়ক লাভলু মিয়া সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির অনান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১২ মার্চ থেকে শুরু এ সদস্য সংগ্রহ সপ্তাহ চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।
রাজনীতি নিয়ে আরও পড়ুন








