home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নতুন দৃষ্টি
গৌরাঙ্গ বিশ্বাসবিশেষ প্রতিনিধি

আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬

Facebook
Twitter

কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কালিহাতী উপজেলা যুবদল, কালিহাতী পৌর যুবদল ও এলেঙ্গা পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালিহাতী বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ফিরোজ মিয়া, কোকডহরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম ও রাজা মন্ডল, যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান মিথুন, কালিহাতী পৌর যুবদলের আহ্বায়ক জনি রহমান, পৌর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন, বল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হায়দার আলী, নাগবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ ও যুবদল নেতা আমিনুর ইসলামসহ নেতাকর্মীরা।

বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের প্রতিবাদ জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রাজনীতি নিয়ে আরও পড়ুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।