Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হবিরবাড়িকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার জিয়াউর রহমান জিয়ার

নতুন দৃষ্টি
নতুন দৃষ্টিনিউজ ডেস্ক

আপডেট: ১৫ মে ২০২৬, ০৭:২৪

Facebook
Twitter

Article Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নকে একটি আদর্শ, আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এই লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।


বৃহস্পতিবার সন্ধায় হবিরবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জামিরদিয়া দক্ষিণপাড়া উঠান বৈঠকে উপস্থিত সকলের উদ্দেশ্য জিয়াউর রহমান জিয়া বলেন, "হবিরবাড়ি ইউনিয়ন আমাদের প্রাণের জায়গা। এই জনপদকে মাদক ও সন্ত্রাসবাদের অভিশাপ থেকে মুক্ত করে একটি শিক্ষিত ও শান্তিময় সমাজ গঠন করাই আমার মূল লক্ষ্য। জনগণের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।"


তিনি আরও উল্লেখ করেন যে, যুবসমাজের কর্মসংস্থান তৈরি এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনার মাধ্যমে হবিরবাড়িকে একটি স্মার্ট ও আধুনিক ইউনিয়ন হিসেবে দেশবাসীর কাছে পরিচিত করতে তিনি বদ্ধপরিকর। উন্নয়নের এই যাত্রায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ ও ভালোবাসা প্রত্যাশা করছেন তিনি।


নির্বাচনী প্রচারণা শুরুর আগে থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনছেন। এলাকার সাধারণ ভোটাররা তরুণ এই নেতৃত্বের মাঝে নতুন আশার আলো দেখছেন বলে অনেকে মত প্রকাশ করেছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।