home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় রাজাগাঁও ৯ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্টরুহিয়া, ঠাকুরগাঁও।

আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ১৫:২৩

Facebook
Twitter

রুহিয়ায় রাজাগাঁও ৯ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায় থেকে দলনে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বড়দেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক আহসান হাবীব মাস্টার, ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রুহিয়া উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দলকে আরও গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। আগামী দিনের সব রাজনৈতিক কর্মসূচি সফল করতে এবং স্থানীয় সংগঠনকে চাঙ্গা রাখতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। উক্ত সভায় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি নিয়ে আরও পড়ুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।