home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জুলাই-আগস্ট ২০২৪-এর সকল শহীদদের স্মরণে ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আব্দুল বাছির সা'দী
আব্দুল বাছির সা'দী স্টাফ রিপোর্টার

আপডেট: ৫ আগস্ট ২০২৬, ১৭:২৩

Facebook
Twitter

জুলাই-আগস্ট ২০২৪-এর সকল শহীদদের স্মরণে ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এস. এম. মাসউদুর রহমান। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আহাদ কুরশিদী। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামি (দা. বা.)।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জামি বলেন, জুলাইয়ের চেতনাকে শুধু স্মরণ করলেই হবে না, তা ধারণ ও বাস্তবায়ন করতে হবে। তাঁর ভাষায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ইনসাফ নিশ্চিত করা, বিচারহীনতার অবসান, সাধারণ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি বলেন, মানুষ যেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে ক্রয় করতে পারে, সহজে চিকিৎসাসেবা পায় এবং বিচারব্যবস্থায় দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত পরিবেশ প্রতিষ্ঠিত হয়—এটাই ছিল সেই আন্দোলনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে গণঅভ্যুত্থান করেছিল, সঠিক ও আদর্শিক নেতৃত্বের অভাবে সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। ফলে সাধারণ মানুষ এখনো বিভিন্নভাবে অবিচার, বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মাওলানা জামি বলেন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনতে আলেম-উলামা, সৎ মানুষ এবং আদর্শবাদী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ছাত্র জমিয়তের নেতাকর্মীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

আন্তর্জাতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানের মানুষ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে নিজেদের রাষ্ট্রকে পুনর্গঠনের চেষ্টা করেছে এবং একসময় যে অঞ্চলে মাদকজাত ফসলের চাষ হতো, সেখানে আজ বৈধ কৃষি ও ফল উৎপাদনের প্রসার ঘটেছে। তিনি বলেন, একটি আদর্শভিত্তিক নেতৃত্ব জাতির পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, যে সরকারই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক না কেন, যদি তারা জনগণের অধিকার রক্ষা করে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করে এবং দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে আন্তরিক ভূমিকা রাখে, তাহলে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা করা উচিত। পক্ষান্তরে, যদি কোনো সরকার জনগণের ওপর জুলুম-নির্যাতন চালায়, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায়কে প্রশ্রয় দেয়, তবে জনগণকে সাংবিধানিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি এস. এম. মাসউদুর রহমান ছাত্র জমিয়তের গৌরবোজ্জ্বল ইতিহাস, আদর্শিক সংগ্রাম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হাসানসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিশেষে জুলাই-আগস্ট ২০২৪-এর সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

জাতীয় নিয়ে আরও পড়ুন

জাতীয় নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।