Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় এড়াতে বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বাতিল ঢাকাগামী ৯টি ট্রেনের

প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৭:০৯

Facebook
Twitter

Article Image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বড় ধরণের পরিবর্তন এনেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী ৯টি আন্তঃনগর ট্রেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আর কোনো যাত্রাবিরতি দেবে না। শিডিউল বিপর্যয় এড়াতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই সময়ে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী কোনো আন্তঃনগর ট্রেনের টিকিটও বিক্রি করা হবে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস এবং বুড়িমারী এক্সপ্রেস। এই ট্রেনগুলি সরাসরি ঢাকায় প্রবেশ করবে এবং যাত্রী নামাবে না বা তুলবে না।

এছাড়াও যাত্রীদের চাপ সামলাতে ৬টি ট্রেন, যার মধ্যে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, জাহানাবাদ এক্সপ্রেস, রূপসী বাংলা এক্সপ্রেস এবং নকশীকাঁথা কমিউটার, ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর) শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।

ঈদযাত্রাকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে দেশের বড় বড় স্টেশনগুলোতে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনা স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি চলবে। চলন্ত ট্রেন, স্টেশন এবং রেললাইনেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের দিন বাংলাদেশ রেলওয়ের সব রুটে সব ধরণের ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র ২৫ আপ নকশীকাঁথা কমিউটার ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করবে। ঈদের পরের দিন থেকে সাপ্তাহিক ছুটি (অফ-ডে) ব্যতীত একতা, করতোয়া, বুড়িমারীসহ সব রুটের ট্রেনের চলাচল পুনরায় শুরু হবে। এই বিশেষ ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো এবারের ঈদযাত্রা যাত্রীদের জন্য আরও আরামদায়ক এবং নিরাপদ করা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।