দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

চীফ রিপোর্টার আজিজুল হক আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর–হোসেনপুর) আসনে জাগ্রত কবি মুহিব খানকে ঘিরে এলাকায় তুমুল আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে লাগানো পোস্টারে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা যাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। পোস্টারগুলোতে “মাওলানা কবি মুহিব খানের সালাম নিন” এবং “ভোট দিন” স্লোগানসহ কিশোরগঞ্জ–হোসেনপুর কল্যাণ পরিষদের নাম ব্যবহার করা হয়েছে। এতে উন্নয়ন, মানবিকতা ও এলাকার সার্বিক অগ্রগতির প্রতিশ্রুতিও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, তিনি সাবেক সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান খান সাহেবের সুযোগ্য সন্তানএবং এলাকাসহ সারা দেশের জনপ্রিয় একজন সাহিত্য–সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ফলে তার সম্ভাব্য অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত মুহিব খান বা তার পরিবারিক সূত্র কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা বলছেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় স্বাভাবিকভাবেই আলোচনা বাড়ছে, এবং মুহিব খান সেই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। এদিকে কিশোরগঞ্জ ও হোসেনপুরের বিভিন্ন স্থানে তার নির্বাচনী পোস্টার দেখা গেলেও এগুলো কারা দিয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনো পুরোপুরি অনিশ্চিত থেকে গেছে।
জাতীয় নিয়ে আরও পড়ুন








