দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

বাগেরহাট মাল্টিমিডিয়া প্রতিনিধি রবিউল ইসলাম বাদশা এর রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তাদের নয় মাস বয়সী শিশু সেজাদ হাসানের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে স্বজনদের উপস্থিতিতে হৃদয়বিদারক এই দাফন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে মা ও শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত শিশু সেজাদের পিতা জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। কর্তৃপক্ষের অনুমতিতে তাকে কারাগারের ফটকে দাঁড়িয়ে স্ত্রী ও সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হলেও, জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহত সুবর্ণার পিতা। তিনি জানান, ঘটনা অনিচ্ছাকৃত হলেও প্রকৃত সত্য উদঘাটনে সুষ্ঠু আইনি তদন্ত প্রয়োজন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
খুলনা-বিভাগ নিয়ে আরও পড়ুন








