Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


খুলনার কুখ্যাত সন্ত্রাসী চিংড়ি পলাশ গ্রেফতার

প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯

Facebook
Twitter

Article Image

  বিশেষ প্রতিনিধি শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা । খুলনা (০৮ ডিসেম্বর) খুলনায় ৮টি হত্যা মামলাসহ মোট ১২ মামলার আসামি চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে ‘চিংড়ি পলাশ’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ও যশোর ক্যাম্পের একটি বিশেষ দল। রোববার (০৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা র‌্যাব সি‌পি‌সি কোম্পা‌নির র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাশ তালুকদার সন্ধ্যার পর তার কয়েকজন সহযোগীকে নিয়ে শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিলেন। পরে র‌্যাবের একটি অভিযানকারী দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানায়, পলাশ তালুকদারের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা রয়েছে। এছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরণসহ আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।দীর্ঘদিন ধরে খুলনা, যশোর ও আশপাশের বিভিন্ন এলাকায় চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে তিনি চাঁদা আদায় করতেন।চাঁদা না দিলে ভয়ভীতি, মারধর এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। এসব কারণে তিনি এলাকায় ‘চিংড়ি পলাশ’ নামে পরিচিতি পান। চিংড়ি পলাশকে এর আগেও গ্রেপ্তার করা হয় পরবর্তীতে জামিনে বেরিয়ে ফের সন্ত্রাসী কর্মকান্ড সক্রিয় হয়। জানা যায়, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর যৌথবাহিনীর হাতে স্ত্রীসহ আটক হয়েছিলেন পলাশ। প্রায় চার মাস আগে জামিনে বেরিয়ে এসে তিনি আবারও চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। খুলনার খালিশপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ডিলার হিসেবেও তার পরিচিতি আছে। খুলনা মহানগরীর বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ডেও পলাশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে তার সহযোগীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।              



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।