দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের দুই বারের সফল চেয়ারম্যান মোঃ ফজলুল হকের ছোট ছেলে মাহমুদুল হাসান সুপ্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (NYPD) সম্মানজনক দায়িত্ব লাভ করেছেন। তাঁর এই উল্লেখযোগ্য অর্জনের খবরে এলাকায় ব্যাপক আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসী এ সাফল্যকে ঠাকুরগাঁওবাসীর জন্য এক অনন্য গৌরব হিসেবে দেখছেন। জানা গেছে, ছোটবেলা থেকেই সুপ্ত ছিলেন অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাজীবনে তিনি সুনামের সঙ্গে পড়াশোনা সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে নিজ যোগ্যতা, মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান সুদৃঢ় করেন। কঠোর প্রশিক্ষণ, শারীরিক ও মানসিক সক্ষমতার নানা ধাপ অতিক্রম করে অবশেষে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ লাভ করেন। নিউইয়র্ক পুলিশ বিভাগ বিশ্বের অন্যতম আধুনিক ও দায়িত্বশীল আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা হিসেবে পরিচিত। সেখানে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং ও সম্মানের বিষয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে তাঁর বাবা সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক সন্তানের সাফল্যে কামনায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “ছোটবেলা থেকেই সে পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ ছিল। আজ তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা চাই সে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও এলাকার সুনাম বয়ে আনুক।” এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও শিক্ষিত মহল সুপ্তর এ অর্জনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাঁদের মতে, বিদেশের মাটিতে এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। পরিবার ও শুভানুধ্যায়ীবৃন্দ মাহমুদুল হাসান সুপ্তর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন








