

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রুহিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রুহিয়া থানা এলাকায় টানা ২৪ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক উদ্ধার, মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় রুহিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানিক সরকার (৩৫), মলিন রায় (২৬) ও সুব্রত রায় (২৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক সরকার রাজারামপুর এলাকার জয়দেব সরকারের ছেলে, মলিন রায় মোলানখুড়ি এলাকার খোকা রায়ের ছেলে এবং সুব্রত রায় খড়িবাড়ী (গুচ্ছগ্রাম) এলাকার জগদিশ রায়ের ছেলে। তাদের সবার বাড়ি রুহিয়া থানা এলাকায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।