home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় ২ মুদি দোকানে ৯ হাজার টাকা জরিমানা

MD SOEL RANA
MD SOEL RANAঠাকুরগাঁও।

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫

Facebook
Twitter

রুহিয়ায় ২ মুদি দোকানে ৯ হাজার টাকা জরিমানা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুটি পাইকারি মুদি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ,এস,এম মাসুম-উদ-দৌলা। অভিযান সূত্রে জানা যায়, পণ্যের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অপরাধ সাব্যস্ত করে ‘মেসার্স সিরাজুল স্টোর’-এর প্রোপাইটার মোঃ সিরাজুল ইসলামকে ৬ হাজার টাকা এবং একই অপরাধে ‘মেসার্স আলামিন স্টোর’-এর প্রোপাইটর মোঃ আল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ‎​সহকারী পরিচালক এ,এস,এম মাসুম-উদ-দৌলা জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মতান্ত্রিকভাবে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।