home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।নাটোর।

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ২০:০০

Facebook
Twitter

বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে বারটায় উপজেলার কালিকাপুর গুচ্ছগ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল একই গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে ও বনপাড়া বাইপাস এলাকার শ্যামলি পরিবহনের শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফিকুল ইসলাম গত ১ অক্টোবর থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে প্রতিবেশি ছাইদুল ইসলামের নির্মাণাধীন বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে ঘরের ভেতর শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত শফিকুলের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে স্থানীয়রা জানান, শফিকুল মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিল। মাদক সেবনের সময় কোনো কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বড়াইগ্রাম থানার অফিসার ইন-চাজ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।