home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় পরকীয়ার অভিযোগে সফিকুল নামে এক ব্যক্তি জনতার হাতে আটক

MD SOEL RANA
MD SOEL RANAঠাকুরগাঁও।

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৭

Facebook
Twitter

রুহিয়ায় পরকীয়ার অভিযোগে সফিকুল নামে এক ব্যক্তি জনতার হাতে আটক

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে সফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে। আটককৃত ব্যক্তি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কাটালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা জাহেদা (৩৫) ও তার অসুস্থ স্বামী নূর হোসেনের (৫০) বাড়িতে সফিকুলের নিয়মিত যাতায়াত ছিল। ঐ এলাকার আকবর নামে এক ব্যক্তি দাবি করেন, ঘটনার দিন তিনি জাহেদার বাড়িতে সফিকুলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনা দিন গিয়ে সফিকুলকে আটক করেন। স্থানীয়দের ভাষ্য, এর আগেও সফিকুলকে ওই এলাকায় কয়েকবার আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সফিকুল সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। স্থানীয়রা আরও জানান, রাতে সফিকুলকে এলাকায় আসতে দেখে কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তিনি জাহেদার বাড়িতে অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে। এদিকে স্থানীয়দের দাবি, জাহেদা ও সফিকুলের মধ্যে প্রায় তিন মাস ধরে অনৈতিক সম্পর্ক চলমান রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, সফিকুল বিষয়টি স্বীকার করেছেন এবং মাঝে মধ্যে জাহেদার বাড়িতে এসে অবস্থান করতেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান ঘটনাটি জানতে পেরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেন বলে জানা গেছে। ৩নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন, ঘটনার বিষয়টি আমাকে কেউ অবগত করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।