home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

শেখ মাহতাব হোসেন
শেখ মাহতাব হোসেনডুমুরিয়া খুলনা।

আপডেট: ৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯

Facebook
Twitter

এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

পবিত্র হজ্ব ও ওমরাহ পালনের নামে সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে ‘এস এফ ট্রাভেলস’-এর চেয়ারম্যান হাফেজ মাওলানা ওমর ফারুক হাসানের বিরুদ্ধে। টাকা ও পাসপোর্ট হারিয়ে এখন চরম অনিশ্চয়তা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন একাধিক ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা ওমর ফারুক হাসান হজের ভিসা ও আনুষঙ্গিক সুবিধার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু নির্দিষ্ট সময়ে গ্রাহকদের হজে পাঠাতে ব্যর্থ হন। পরবর্তীতে ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। বর্তমানে তিনি মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন।

প্রতারণার শিকার ভুক্তভোগীরা জানান, প্রতারক ফারুক হাসানের সাথে যোগাযোগ করতে না পেরে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ ঘটনায় বিচার ও টাকা উদ্ধারের দাবিতে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

ভুক্তভোগীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আকুল আবেদন জানিয়েছেন, দ্রুততম সময়ে অভিযুক্ত ফারুক হাসানকে গ্রেফতার করে তাদের কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।