

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনে স্বাগত জানানো এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের আইসিটি ভবনের চতুর্থ তলায় এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক আসাদ আলী, আনোয়ার হোসেন, সালেহুর রহমান, আফতাব আরিফ, রাজিউর রহমান এবং প্রভাষক মাহমুদুল হান্নান, বদরুদ্দোজা, নূর ইসলাম মনা প্রমুখ। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং কলেজের শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ভালো নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শিক্ষকরা অনার্স শিক্ষাক্রম, ক্লাস-পরীক্ষা, উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে নবীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় নতুন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।