home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নেতার ফ্ল্যাট কে কেন্দ্র করে জালিয়াতি ও হুমকির অভিযোগ। আদালতে ভুক্তভোগীর মামলা

মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।
মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

Facebook
Twitter

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নেতার ফ্ল্যাট কে কেন্দ্র করে জালিয়াতি ও হুমকির অভিযোগ। আদালতে ভুক্তভোগীর মামলা

ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়ায় একটি ফ্ল্যাটের ক্রয়বিক্রয়, দখল, ভবনের অনুমোদনহীন নির্মাণ, কাগজপত্রের অসংগতি এবং ভবনের নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। উভয় পক্ষের মধ্যে এনিয়ে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘাতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিগত ৩০/৮/২০২৬ ইং তারিখে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

আদালতে দাখিল করা আরজির তথ্যমতে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা মো. আসিফুর রহমান নিজে বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেছেন। আরজিতে মইনুল ইসলাম আদনান গং সহ চারজনকে দ্বিতীয় পক্ষ করা হয়েছে।

আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ফ্ল্যাট ও ভূমি দ্বিতীয় পক্ষের কাছ থেকে মোট ৬০ লাখ টাকার বিনিময়ে কেনার জন্য চুক্তি করা হয়। এ বিষয়ে ব্যাংক ঋণ সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বায়না দলিলে ৭০ লাখ টাকা উল্লেখ করা হয়। মামলার বাদীর দাবি, ৯ মার্চ ২০২৬ তারিখে ১৫ লাখ টাকা নগদ এবং ব্যাংকের মাধ্যমে আরও ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এরপর তিনি সংশ্লিষ্ট ফ্ল্যাট ও ভূমির দখলে থেকে সেখানে বিভিন্ন কাজ ও সৌন্দর্য্যবর্ধনে প্রায় দীর্ঘ প্রায় ২ মাস যাবত ৩০ লাখ টাকা ব্যয় করেছেন বলে জানা যায়। অভিযোগ রয়েছে, দ্বিতীয় পক্ষ ভবনটিতে পৌর কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ৮ তলায় একটি নতুন ফ্ল্যাট নির্মাণ করেন। বিষয়টি নিয়ে আপত্তি জানালে অনুমোদন থাকার কথা বলা হলেও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের বর্ধিত নির্মাণের অনুমোদন না থাকার বিষয়টি বাদী জানতে পারেন। ছাদে অতিরিক্ত নির্মাণের কারণে ভবনটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকজন সিভিল প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের পর ভবনটির কাঠামো পর্যালোচনা করে তারা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন বলে আবেদনকারী দাবি করেছেন। এতে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া ভবনটি অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হয়নি। ফ্ল্যাট ও ভূমির কাগজপত্র রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুত করতে গিয়ে ব্যাপক ভুলত্রুটি ধরা পড়েছে। একই সঙ্গে বায়না দলিলে ফ্ল্যাটের আয়তন ১ হাজার ৩০০ বর্গফুট উল্লেখ করা হলেও সরেজমিন মাপজোখে তা ১ হাজার ১৮২ বর্গফুট পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিষয় নিয়ে দ্বিতীয় পক্ষের কাছে জানতে চাইলে তারা যথাযথ ব্যাখ্যা না দিয়ে আবেদনকারীকে ফ্ল্যাট থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও আদালতে দাখিল করা আরজিতে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলে বাদী আদালতের কাছে উল্লেখ করেছেন।

এ অবস্থায় বাদী তার দখলে থাকা ফ্ল্যাট থেকে তাকে জোরপূর্বক উচ্ছেদ, অনুপ্রবেশ কিংবা তার ও পরিবারের শান্তিপূর্ণ দখলে কোনো ধরনের বাধা সৃষ্টি করা থেকে দ্বিতীয় পক্ষকে বিরত রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারার বিধান অনুযায়ী প্রয়োজনীয় আদেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন করেছেন। সেই মোতাবেক বাদীর আরজি ও অন্যান্য কাগজপত্র বিশ্লেষন করে আদালত ওসি সদরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। তবে আদালতে দাখিল করা অভিযোগগুলোর বিষয়ে দ্বিতীয় পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনাধীন।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।