

কিশোরগঞ্জে ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে মানবিকতা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে ছাত্র জমিয়ত কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম মাসুদুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জাকারিয়া আমিনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল হাসান, মাওলানা লাইস উদ্দিন, মাওলানা আতাহার আলী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা তাওহীদুর রহমান ফারুকী, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল কাইয়ূম জামী, মাওলানা আবুল কাসেম জিহাদী, মাওলানা হেলাল উদ্দিন সাইফী ও মাওলানা আব্দুল বাছির সা'দীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা আহমাদ আল গাজী।
এ সময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, সাম্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ব্যক্তি ও সমাজজীবনে ইসলামী শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।