home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাণীশংকৈল হাসপাতালে অ্যান্টিভেনম সংকটের অবসান, পৌঁছেছে ১৭টি ইনজেকশন

মোঃ হাসিনুজ্জামান, স্টাফ রিপোর্টার।
মোঃ হাসিনুজ্জামান, স্টাফ রিপোর্টার।রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

আপডেট: ২৫ জুলাই ২০২৬, ২২:৫২

Facebook
Twitter

রাণীশংকৈল হাসপাতালে অ্যান্টিভেনম সংকটের অবসান, পৌঁছেছে ১৭টি ইনজেকশন

দীর্ঘ তিন মাস পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) জরুরি ভিত্তিতে হাসপাতালে ১৭টি অ্যান্টিভেনম ইনজেকশন পৌঁছায়।


রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালের জন্য মোট ৪০টি অ্যান্টিভেনম ইনজেকশনের চাহিদা পাঠানো হলেও আপাতত ১৭টি ইনজেকশন পাওয়া গেছে।


তিনি আরও বলেন, গত তিন মাস ধরে হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় সাপে কাটা রোগীদের চিকিৎসা দিতে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়েছে। নতুন চালান পৌঁছানোর ফলে জরুরি চিকিৎসা সেবা আবারও স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব হবে।


স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করা হলে সাপে কাটা রোগীদের চিকিৎসায় আর কোনো সংকট তৈরি হবে না।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।