

কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজিবির টহল দল সেখানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
একই দিন ভোর ৫টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচরে অভিযান চালায় বিজিবি। এ সময় ৯৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।
এ ছাড়া বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়ায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আট বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।
সব মিলিয়ে পৃথক তিন অভিযানে ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯৬৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, আট বোতল ভারতীয় মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ চোরাচালান ঠেকাতে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।