home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দৌলতপুরে স্টিয়ারিং টলির ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৯

Facebook
Twitter

দৌলতপুরে স্টিয়ারিং টলির ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত।

কুষ্টিয়ার দৌলতপুরে একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলির ধাক্কায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজের কাছে আনসার-ভিডিপি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে।


স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে দৌলতপুর বাজারের দিকে যাচ্ছিলেন এহসান হাবিব। আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সড়কে চলাচল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।