

কিশোরগঞ্জের চামড়া বন্দরে নৌকা থেকে পড়ে শুভ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শুভ সাগুলী গ্রামের শহীদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় থাকা অবস্থায় অসাবধানতাবশত পানিতে পড়ে যান শুভ। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ যুবককে উদ্ধারে স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান শেষ হয়নি এবং শুভর সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্বজনরা শুভকে দ্রুত জীবিত অবস্থায় উদ্ধারের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।