home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলামের শোক

আব্দুল বাছির সা'দী
আব্দুল বাছির সা'দী স্টাফ রিপোর্টার

আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬

Facebook
Twitter

মেখল মাদ্রাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলামের শোক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেখল মাদ্রাসার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রবীণ শিক্ষাবিদ হযরত মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

শোকবার্তায় তারা বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.) ছিলেন দ্বীনি ইলম, তালীম-তরবিয়ত ও ইসলামী খেদমতে নিবেদিতপ্রাণ একজন আলেম। দীর্ঘদিন তিনি মেখল মাদ্রাসার মুহতামিম হিসেবে দ্বীনি শিক্ষার প্রসার ও আলেম-উলামা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন বিজ্ঞ আলেম ও দ্বীনের একনিষ্ঠ খাদেমকে হারাল।

নেতৃবৃন্দ বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে তাঁর পরিবার, ছাত্র-শিক্ষক, সহকর্মী ও অসংখ্য ভক্ত-অনুরাগী গভীরভাবে শোকাহত। তাঁর ইন্তেকালে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

জমিয়তের নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন—আল্লাহ তায়ালা যেন তাঁর সকল খেদমত কবুল করেন, ভুলত্রুটি ক্ষমা করেন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সবরে জামীল দান করেন।

বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।