

সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের রথখলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গৌরাঙ্গবাজার হয়ে আখড়া বাজার ব্রিজসংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এ সময় কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদর-হোসেনপুর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাজমুল আলম, পৌর মেয়র পদপ্রার্থী হাজী ইসরাঈল মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসির খান চৌধুরী আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আপা আপা করিস নারে, আপা আর আসবে না রে’—এমন স্লোগানে মুক্তমঞ্চ ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিক্ষোভ মিছিলকে ঘিরে রথখলা থেকে গৌরাঙ্গবাজার, আখড়া বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পরে আখড়া বাজার ব্রিজসংলগ্ন মুক্তমঞ্চে সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করা হয়।
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।