home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মাত্র ১৫০০ টাকার পুঁজি ও জীবনযুদ্ধের গল্প: ভূমিহীন কামালের টিকে থাকার আকুতি

MD SOEL RANA
MD SOEL RANAঠাকুরগাঁও।

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৪

Facebook
Twitter

মাত্র ১৫০০ টাকার পুঁজি ও জীবনযুদ্ধের গল্প: ভূমিহীন কামালের টিকে থাকার আকুতি

মাত্র ১৫০০ টাকার পুঁজি ও জীবনযুদ্ধের গল্প: ভূমিহীন কামালের টিকে থাকার আকুতি

‎মো: সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: নিজের এক চিলতে জমি নেই, নেই মাথা গোঁজার নিজস্ব কোনো ঠাঁই। তবু হার মানেনি জীবনযুদ্ধের এক অদম্য সৈনিক কামাল। ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের অসুস্থ’ বাবা আব্দুর রবের ছেলে এই কামাল। মাত্র ১ হাজার ৫০০ টাকার সামান্য পুঁজি সম্বল করে চায়ের দোকান চালিয়ে কোনো রকমে ৩ সদস্যের পরিবারের চাহিদা মেটাচ্ছেন তিনি। গত ১৭ বছর ধরে রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীতে ঢাকার বাসিন্দা রসুল খাঁ-এর একটি পরিত্যক্ত বাড়িতে পরিবার নিয়ে মাথা গুঁজে আছেন তিনি। জীবন যেখানে প্রতিনিয়ত অনিশ্চয়তায় ঘেরা, সেখানে বেঁচে থাকাটাই যেন এক মস্ত যুদ্ধ। এর আগে অন্যের সেলাই মেশিন চেয়ে এনে দর্জির কাজ করে কোনোমতে সংসারের চাকা সচল রেখেছিলেন। কিন্তু‘ হঠাৎ সেলাই মেশিনের মালিক মেশিনটি ফেরত নিলে রাতারাতি বেকার হয়ে পড়েন কামাল। চোখে অন্ধকার দেখলেও থেমে যাননি; প্রায় তিন বছর আগে সেই পরিত্যক্ত বাড়ির বারান্দায় সামান্য পুঁজিতে শুরু করেন ছোলা-বুট, বিস্কুট, চা আর পানের দোকান। দোকানের দৈনন্দিন সামান্য আয়ে তিনজনের সংসার চালাতে নিত্যদিনই হিমশিম খেতে হয় তাকে। একদিকে বৃদ্ধ ও অসুস্থ’ বাবার ওষুধের বিপুল খরচ, অন্যদিকে সংসারের নুন আনতে পান্তা ফুরানো দশা। নিজের বসতভিটা নেই, দোকানেও পর্যাপ্ত মালামাল তোলার সামর্থ্য নেই তাই ব্যাংক কিংবা কোনো এনজিও তাকে ঋণ দিতে ভরসা পায় না। সরকারি সুরক্ষাবেষ্টনীর নানা ভাতা থাকলেও আজ অবধি কামালের দুয়ারে পৌঁছেনি কোনো সহায়তার হাত। চোখে জল আর কণ্ঠে আকুতি নিয়ে কামাল বলেন, "সরকারি কোনো সাহায্য বা যদি বিনা সুদে একটু ঋণ পেতাম, তবে দোকানটা একটু বড় করতাম। অন্তত পরিবার নিয়ে দু'বেলা দু'মুঠো খেয়ে বেঁচে থাকার স্বপ্নটুকু পূরণ হতো।"এ বিষয়ে ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, আপাতত নতুন কোনো সরকারি বরাদ্দ না থাকলেও শিগগিরই সরকারের অগ্রাধিকারমূলক ফ্যামিলি কার্ড চালু হলে কামালের স্ত্রীর নামে একটি কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে। অন্যদিকে, রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন আশ্বাস দিয়ে বলেন, "কামাল আমার সাথে সরাসরি যোগাযোগ করলে তাকে সরকারি কিংবা বেসরকারি যেকোনো মানবিক সুবিধার আওতায় আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।
‎তারিখ: ০৬/০৯/২০২৬খ্রি.



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।