home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সার্ক অঞ্চলে মানবাধিকার সুরক্ষায় একযোগে কাজের তাগিদ শ্রীলঙ্কার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের

আজিজুল হক
আজিজুল হকসিনিয়র কলামিস্ট

আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৯

Facebook
Twitter

সার্ক অঞ্চলে মানবাধিকার সুরক্ষায় একযোগে কাজের তাগিদ শ্রীলঙ্কার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের


দক্ষিণ এশীয় অঞ্চলে মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সাংবিধানিক প্রতিষ্ঠান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এল. টি. বি. দেহিদেনিয়া সম্প্রতি শ্রীলঙ্কার মানবাধিকার কমিশনের কার্যালয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান মানবাধিকার কমিশনের কমিশনার অধ্যাপক থিয়ামুথু থনারাজ, সচিব ডি. পি. জি. ফার্নান্দো, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী এবং উপ-পরিচালক আল আমিন খান।
আলোচনাকালে শ্রীলঙ্কার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশসহ সার্কভুক্ত ৮টি দেশের মানবাধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্র, প্রশাসন কিংবা প্রভাবশালী মহল—যেই মানবাধিকার লঙ্ঘন করুক না কেন, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা মানবাধিকার কর্মীদের মূল দায়িত্ব। এছাড়া আইনি অধিকার থেকে বঞ্চিতদের আইনি সহায়তা প্রদান নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে চেয়ারম্যান আরও বলেন, সার্কভুক্ত দেশগুলোর প্রতিটি সরকারের উচিত এই সংগঠনটিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করা। কারণ, মানবতার সেবায় ঐক্যবদ্ধ কাজের কোনো বিকল্প নেই। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে শ্রীলঙ্কান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এল. টি. বি. দেহিদেনিয়া কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।