১ জানুয়ারি ২০২৬
preview
মানবতার আর্তনাদ (কবিতা)

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

মানবতার আর্তনাদসিজান সরকার ‎মানবতা, মানবতা —‎চারদিকে শুধু অন্যায়-অত্যাচার,‎আর মজলুম মানবতার আর্তনাদ।‎‎কাশ্মীর, সিরিয়া, ফিলিস্তিনে‎মানবতার জন্য কেন এত হাহাকার?‎সব জায়গায় শুধু পাশবিকতা,‎কোথাও নেই মানবতা।‎‎আমি মানুষ হয়ে মানব না‎তাদের পাশবিকতা।‎আওয়াজ তুলুন—আওয়াজ তুলুন,‎মজলুম জনতা।‎‎সব মানুষ ভাই ভাই,‎মানবতার দুনিয়া চাই।‎বলো ভাই, আমি মানুষ—‎তাই মানবতার দুনিয়া চাই।‎‎মানবতার দুনিয়া কায়েম করতে হবে,‎নইলে পাশবিকতা আরও বেড়ে যাবে।‎খুন-জুলুম রুখতে হবে,‎নইলে পাশবিকতা আরও বেড়ে যাবে।‎‎দুনিয়াজুড়ে মানবতার দুর্দিন,‎চলছে মানবতার মহাসংকটের দিন।‎এসব কি সহ্য করা যায় দিনের পর দিন?‎বিবেক কি রুখে দাঁড়াবে না কোনো দিন?‎‎আমরাই পাল্টাতে পারি এ কুদিন,‎আনতে পারি মানুষের জন্য সুদিন।‎অন্যায় নয়, ন্যায়ের পক্ষে অবস্থান নিন,‎অবিচার নয়, মানবতার পক্ষে অবস্থান নিন।‎‎আওয়াজ তুলুন—আওয়াজ তুলুন,‎বিবেকবান জনতা।‎সব মানুষ ভাই ভাই,‎মানবতার দুনিয়া চাই।‎


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com