৩০ ডিসেম্বর ২০২৫
preview
রণবীরের 'ধুরন্ধর' ১০০০ কোটির ক্লাবে

নতুন দৃষ্টি

বিনোদন ডেস্ক বলিউড বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করল রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার সিনেমা 'ধুরন্ধর'। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি মুক্তির মাত্র ২৬ দিনের মাথায় বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সিনেমায় রণবীর সিং একজন সিক্রেট এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি পাকিস্তানের করাচিতে একটি মিশনে অংশ নেন। সমালোচকরা বলছেন, রণবীরের ক্যারিয়ারের এটি অন্যতম সেরা অ্যাকশন সিনেমা। ছবিতে তার বিপরীতে ভিলেন হিসেবে অভিনয় করেছেন অক্ষয় খান্না এবং আর মাধবন, যাদের অভিনয়ও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ২০২৫ সালের শেষে এসে 'ধুরন্ধর' বলিউডকে একটি মেগা ব্লকবাস্টার উপহার দিল।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com