৩০ ডিসেম্বর ২০২৫
preview
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার গভীর শোক

নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

  কুষ্টিয়া জেলা প্রতিনিধি :তানভীর আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার  ভোর ৬টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গোটা দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোক ও বেদনার ছায়া। দেশের এই শোকাবহ মুহূর্তে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। এক শোকবার্তায় তিনি বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক অবিস্মরণীয় সাহসী কণ্ঠস্বর। তার নেতৃত্ব, আত্মত্যাগ ও দৃঢ়তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, দেশনেত্রীর রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার জন্য দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের মত দৌলতপুর কুষ্টিয়া জেলার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243, 01577581026, ই-মেইল: notundrishti247@gmail.com