৮ নভেম্বর ২০২৬
preview
‘করব সমবায়, গড়ব দেশ’ প্রতিপাদ্যে দোহারে সমবায় দিবস উদযাপন

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকার দোহার উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘করব সমবায়, গড়ব দেশ-সবার জন্য বাংলাদেশ’।

রোববার (৮ নভেম্বর) সকালে, উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম। উপজেলা সমবায় কর্মকর্তা লুনা শারমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

বক্তাগণ সমবায় কার্যক্রমের প্রসার ও সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com