৭ নভেম্বর ২০২৬
preview
ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন

খুলনার ডুমুরিয়ায় কৃষির আধুনিকায়ন ও ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষে ‘ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেড’-এর আয়োজনে এক দিনের এক জমজমাট ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সকাল ১১টায়) ডুমুরিয়া উপজেলার শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার মেসার্স কৃষি ভান্ডারের প্রোপাইটার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির বরিশাল রিজওনাল সেলস ম্যানেজার মো. মিঠুন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শেখ মাহতাব হোসেন।


এছাড়াও সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা জেলার এরিয়া সেলস ম্যানেজার সোহেল রানা, মার্কেটিং অফিসার মাসুম বিল্লাহ প্রমুখ।


সম্মেলন শেষে কৃষির বর্তমান বাজার পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমন্ত্রিত অতিথিদের একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। নিচে সাক্ষাৎকারটির চুম্বকাংশ তুলে ধরা হলো:



প্রধান অতিথি (মো. মিঠুন মোল্লা, বরিশাল রিজওনাল সেলস ম্যানেজার):


আমাদের মূল লক্ষ্য হলো কৃষকদের দোরগোড়ায় মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং স্থানীয় ডিলার ও ব্যবসায়ীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করা। ডুমুরিয়া একটি কৃষিনির্ভর জনপদ। এখানকার মাটি ও কৃষকরা অত্যন্ত পরিশ্রমী। আমরা চাই আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সঠিক বালাইনাশক ও সারের মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে ফসলের দ্বিগুণ ফলন নিশ্চিত করতে। আজকের এই সম্মেলন আমাদের সেই পথচলাকেই আরও গতিশীল করবে।”


সভাপতি (মো. মনিরুজ্জামান, প্রোপাইটার, মেসার্স কৃষি ভান্ডার):


“আলহামদুলিল্লাহ, কৃষকরা এখন অনেক সচেতন। তারা মানহীন পণ্যের বদলে মানসম্মত ও আস্থার প্রতীক পণ্যগুলো ব্যবহার করতে চায়। ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের পণ্যগুলোর গুণগত মান ভালো থাকায় কৃষকদের মাঝে এর চাহিদা দিন দিন বাড়ছে। এ ধরনের ব্যবসায়িক সম্মেলন আমাদের কাজের উৎসাহ আরও বাড়িয়ে দেয় এবং মাঠপর্যায়ের ব্যবসায়ীদের পারস্পরিক দূরত্ব কমিয়ে আনে।”

এরিয়া সেলস ম্যানেজার (সোহেল রানা):


“দেখুন, সঠিক তথ্য সময়মতো কৃষকদের কাছে পৌঁছানো খুব জরুরি। অনেক সময় অজ্ঞতার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। আমাদের মার্কেটিং অফিসার ও কর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। এর সাথে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখালেখি ও প্রচার কৃষকদের সচেতন করতে এবং নকল বা ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।”



আয়োজন শেষে স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ভবিষ্যতে কৃষকদের সেবায় এমন আরও কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com