২৯ অক্টোবর ২০২৬
preview
ব্রাহ্মণবাড়িয়ায় ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোহাম্মদ সেলিম, জেলা প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোরের দিকে জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজয়নগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টা ৫০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ টিম বামুটিয়া এলাকার একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত মো. রিপন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. রিপন মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com