২৯ অক্টোবর ২০২৬
preview
ফুলবাড়ীতে ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতার স্মরণে এবং ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।

 

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার কাচারী মাঠ থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমর্থকেরা অংশ নেন।

 

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মোঃ রফিকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মোঃ সেকেন্দার আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল কাদের বিএসসি।

 

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায়। ওই দিন রাজধানীতে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ করে তাঁরা তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

সমাবেশ থেকে বক্তারা ২৮ অক্টোবরের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।


সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

ফোন : 01715248243 (Whatsapp), ই-মেইল: notundrishti247@gmail.com